পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শতবর্ষে সত্যজিৎ রায়

ছবি
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন আজ। আধুনিক বাংলা সংস্কৃতি জগতের এক বিরল প্রতিভা ছিলেন তিনি। চলচ্চিত্র পরিচালনায় তার অসাধারণ নৈপুণ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা তৈরি করেছিল। চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন। ১৯২১ সালের আজকের এই দিনে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী দুজনেই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। ২ মে ২০২২ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। বিশ্বজুড়ে এখনো যেকজন মানুষের পরিচয়ে বাঙালির বিশ্বজোড়া পরিচিতি তাঁদের একজন সত্যজিৎ রায়। সারা পৃথিবীর কাছে সত্যজিতের পরিচিতি একজন সেরা চলচ্চিত্রকার রূপে। আমাদের এই উপমহাদেশের নানান জাতির কাছেও তাই। কিন্তু বাঙালির কাছে তাঁর পরিচয় কেবল একজন চলচ্চিত্রকার হিসেবে কখনো নয়। তিনি শুধু চলচ্চিত্রশিল্পের মাধ্যমেই নয়, নানাভাবে বাংলা সংস্কৃতিকে ক্রমশ সম্পদশালী করে গেছেন। তাই বাঙালির কাছে সত্যজিৎ তার সংস্কৃতির...