বই বিক্রির সহজ কৌশল
বই বিক্রির জন্য লেখকরা যেভাবে উঠেপড়ে লেগেছেন তা দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। এই মায়ার বশবর্তী হয়ে আমার কঠিন মন তাদের জন্য ঢুকরে কেঁদে উঠেছে। ফেসবুক সেলিব্রেটিরা বলেছেন, কান্নাকাটি কোনো সমাধান নয়, পারলে কিছু করো। তাই তাদের জন্য কিছু করার চেষ্টা করলাম। এই লেখাটি পড়লে আপনি জানতে পারবেন কীভাবে সহজে আরও বেশি বই বিক্রি করতে পারবেন— ১. ধরুন আপনার বইয়ের নাম ‘ক্ষেতের আইলে আয়’। এবার ঘোষণা দিয়ে দিন ‘ক্ষেতের আইলে আয়’, আসলে একটা লটারি টিকিট। এই বই কিনলে প্রথম পুরস্কার ১ লাখ টাকাসহ ৪২০টি নিশ্চিত পুরস্কার। লটারির ড্র বইমেলা শেষে। ২. জানিয়ে দিন ‘ক্ষেতের আইলে আয়’ কিনলে আপনি বাড়িতে বাড়িতে গিয়ে অটোগ্রাফ দিয়ে আসবেন। শুধু তাই নয়, দুই কপি কিনলে পরিবারের সবার সঙ্গে সেলফি তুলবেন। এতে বইও বিক্রি হবে, বাড়িতে বাড়িতে গিয়ে নিজের হবুু শ্বশুর বাড়িটাও ম্যানেজ করে ফেলতে পারবেন। ৩. এগুলোতে কাজ না হলে এবার ঘোষণা দিয়ে দিন ‘ক্ষেতের আইলে আয়’ কিনলে আপনার বাসায় পাঠকের সপরিবারে একবেলা দাওয়াত, (ব্যাচেলরদের জন্য সুব্যবস্থা মানে প্রেমিকাসহ)। একাধিক সংখ্যা ক্রয় করলে সংখ্যা অনুযায়ী দাওয়াতের সংখ্যাও বাড়...