সংগঠন বা সমিতি / সুশোভন ইফতেখার
সংগঠন বা সমিতি ইংরেজিতে (Organization ) যার অর্থ হলো সংঘ, দল, সমিতি, প্রতিষ্ঠান, সংস্থা ইত্যাদি। লক্ষ্য অর্জনের জন্য একাধিক ব্যক্তি সমবেত হয়ে ধারাবাহিকভাবে লক্ষ্যটি অর্জনের কর্মকান্ডে নিয়োজিত থাকা।
সংগঠন হল এক সুতোয় বিভিন্ন ফুল দিয়ে গাঁথা মালার মত। যেখানে এক একটি ফুল অতি মূল্যবান। আলাদা ভাবে ফুল সুন্দর হয়। তবে মালা হয় তখনই সুন্দর, যখন সেই সুতোয় সারি সারি ফুল একত্রিত করে অজস্র ফুলের সমাবেশ ঘটানো হয়। ফুলের মালার সৌন্দর্য নির্ভর করে মালা যে গেঁথেছেন তার নিষ্ঠা, ধৈর্য, ধ্যান, দক্ষতা, ভালবাসার উপরে। এইসবের কোন একটা বাদ গেলে মালা তো গাঁথা যাবে কিন্তু সেই মালা সুন্দর হবে না, থাকবে না তাতে কোন আকর্ষণীয়তা।
তো আমাদের সমিতি বলি আর সংগঠন বলি প্রতিবার ফুল দিয়ে মালা গাঁথে। কিন্তু গলায় ওঠার সাথে সাথে পচা খারাপ ফুলগুলো অন্য ফুলগুলোকেও মারতে শুরু করে।
আমরা প্রয়োজনে নিজের জীবন নিজেরাই বাজি রাখবো ব্যবসা টিকিয়ে রাখার জন্য, আমাদের দরকার ঐক্য, সাহস, সত্য ও নিষ্ঠাবান একজন পরিচায়ক বা সূচনাকারী তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারি।
আমাদের জন্য কারো জীবন উৎসর্গ করারও দরকার নাই, দোকানের সাটারও বন্ধ করার দরকার নাই বা ব্যবসা ছাড়ারও দরকার নাই। শুধু যেই কাজটা করলে সেই সাধারন মানুষগুলো বা ফুলগুলো বেঁচে যায় স্রেফ অতটুকুই করুন কেউ আপনার সম্পত্তির ভাগ চায়না শুধু চায় তাঁর প্রাপ্যটুকু।
সময় থাকতে কাজ করুন না পারলে স্বীকার করুন না হলে সুঁই-সুতা হয়তো সবই পাবেন, মালা গাঁথার জন্য ফুল পাবেন না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন