মোহাম্মদ নাসির আলীর ১১৪তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলী/সুশোভন ইফতেখার
মোহাম্মদ নাসির আলী (১৯১০-১৯৭৫) বাংলাদেশের শিশুসাহিত্যের কথা উঠলে যেসব স্রষ্টার কথা প্রথমেই আমাদের মনে আসে , অনিবার্য ভাবেই তাদের একজন মোহাম্মদ নাসির আলী (১৯১০- ১৯ ৭৫) । তাঁর সম্পর্কে কিছু ভাবতে গেলে আমরা বেদনার সাথে অনুভব করি , তাও অনিবার্য ভাবেই ,— এমন লেখককে নিয়ে স্মৃতিচারণ বা জন্ম - মৃত্যুর উপলক্ষ ছোয়া দু ' চারটি রচনা প্রকাশিত হয়েছে যদিও , তিনি আমাদের কাছে রয়ে গেছেন বস্তুত উপেক্ষিত । তাঁর শিশুসাহিত্য কৃ তির মূল্যায়ন তো দূরের কথা , তার মোটামুটি একটা পরিচয় লাভের চেষ্টাও আমরা কখনো করিনি । অথচ তিনি যে দূর অতীতের কোনো লেখক এবং তাই তাঁর রচনাবলী এখন দুর্লভ আর অপঠিত , তাও কিন্তু নয় । বরং তাঁর অনেক গ্রন্থই আজও সহজলভ্য এবং সেগুলির মাধ্যমে তিনি যথেষ্ট পরিচিত ও জনপ্রিয় । মোহাম্মদ নাসির আলীর এই জনপ্রিয়তার সূচনা ঘটে গত শতাব্দীর পঞ্চাশের দশকের প্রথমার্ধে , তার পূর্ববর্তী দশকের একেবারে শেষ দিকে প্রকাশিত কয়েকখানি গ্রন্থের বুনিয়াদে । তিনি অবশ্য সাহিত্যচর্চা শুরু করেছিলেন কৈশোরে এবং তাঁর রচনা যখন প্রথম প্রকাশিত হয় , তখন তিনি ছিলেন সপ্তম শ্রেণীর ছাত...