মধ্যরাতের বাঙলাদেশ ৭১' থেকে ৮১
মধ্যরাতের বাঙলাদেশ ৭১' থেকে ৮১' বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ৮ম শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিপদগামী একদল সেনা কর্মকর্তা কর্তৃক নৃশংস ভাবে নিহত হন। চট্টগ্রাম সার্কিট হাউজ অধিকার করে জিয়াসহ আরও কয়েকজনকে গুলি করে, যার ফলশ্রুতিতে শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন। শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নৃশংস ভাবে হত্যার পরপরই লেখক, অনুবাদক ও প্রকাশক ইফতেখার রসুল জর্জ রচিত তথ্যবহুল গ্রন্থ প্রকাশ হয়। বইটি ব্যাপক ভাবে আলোচিত হয়। বইটি সে সময় প্রায় বিশ হাজার কপির কাছাকাছি বিক্রিও হয়। গ্রন্থটি লাইব্রেরী অব কংগ্রেস তাদের আন্তর্জাতিক তালিকায়ও অন্তর্ভুক্ত করে। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে বইটি বাজারজাত করতে নিষেধ করা হয়। ইফতেখার রসুল জর্জের শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত অন্য বইগুলো বাজারে থাকলেও স্বৈরশাসকরা এদুটো বই সম্পূর্ণ নিষিদ্ধ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে ছাত্র জনতার একতাবদ্ধ আন্দোলনে ৫ই আগষ্ট ২০২৪ সদ্য সাবেক স্বৈরাচার...