মধ্যরাতের বাঙলাদেশ ৭১' থেকে ৮১

মধ্যরাতের বাঙলাদেশ
৭১' থেকে ৮১'

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ৮ম শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিপদগামী একদল সেনা কর্মকর্তা কর্তৃক নৃশংস ভাবে নিহত হন। চট্টগ্রাম সার্কিট হাউজ অধিকার করে জিয়াসহ আরও কয়েকজনকে গুলি করে, যার ফলশ্রুতিতে শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন।

শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নৃশংস ভাবে হত্যার পরপরই লেখক, অনুবাদক ও প্রকাশক ইফতেখার রসুল জর্জ রচিত তথ্যবহুল গ্রন্থ প্রকাশ হয়। বইটি ব্যাপক ভাবে আলোচিত হয়। বইটি সে সময় প্রায় বিশ হাজার কপির কাছাকাছি বিক্রিও হয়। গ্রন্থটি লাইব্রেরী অব কংগ্রেস তাদের আন্তর্জাতিক তালিকায়ও অন্তর্ভুক্ত করে। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে বইটি বাজারজাত করতে নিষেধ করা হয়। ইফতেখার রসুল জর্জের শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত অন্য বইগুলো  বাজারে থাকলেও স্বৈরশাসকরা এদুটো বই সম্পূর্ণ নিষিদ্ধ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে ছাত্র জনতার একতাবদ্ধ  আন্দোলনে ৫ই আগষ্ট ২০২৪ সদ্য সাবেক স্বৈরাচারী স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের পর বাংলাদেশ ২য় বারের মত স্বাধীনতা লাভ করে।

বইটি ১৯৮১ সালে মনোটাইপ কম্পোজের মাধ্যমে মনোটাইপ যন্ত্রে মুদ্রণ করার কারনে অনিচ্ছাকৃত কিছু ভুলভ্রান্তি রয়ে যায়। সেই অনিচ্ছাকৃত ভুলগুলো সংশোধন করে বইটি নতুন ভাবে পাঠকের হাতে তুলে  দেবার সিদ্ধান্ত নিয়েছে প্রকাশনা সংস্থা অনন্যার প্রকাশক জনাব মনিরুল হক ।

আশাকরি  পাঠক বইটি থেকে সঠিক ইতিহাস জানতে  পারবে।


সুশোভন ইফতেখার শাওন 

সাধারণ সম্পাদক ও প্রকাশক

জিয়া সাংস্কৃতিক উদ্যোগ / জিসাউ

জিয়া সাহিত্য পর্ষদ / জিসাপ


#মধ্যেরাতের #বাঙলাদেশ 

'৭১ থেকে '৮১

ইফতেখার রসুল জর্জ

#অনন্যা

#মূল্য : ৫০০/=

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ল্য দোজিয়েম সেক্স/দি সেকেন্ড সেক্স/শি লিঙ্গ

শহীদ জিয়ার জীবন রাজনৈতিক আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ / সুশোভন ইফতেখার শাওন

সময় এসেছে বইমেলা নিয়ে ভাববার