পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

টেবিল টকের রণকৌশল: যখন দিল্লির দরবারে অকুতোভয় ছিলেন জিয়াউর রহমান / সুশোভন ইফতেখার শাওন

ছবি
ইতিহাসের পাতায় অনেক সময় এমন কিছু অনানুষ্ঠানিক ঘটনা বা ‘টেবিল টক’ থেকে যায়, যা কোনো আনুষ্ঠানিক চুক্তির চেয়েও বেশি প্রভাব ফেলে। ১৯৭৭ সালের ২০ ডিসেম্বর। স্থান: ভারতের রাজধানী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন। তিন দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন বাংলাদেশের তৎকালীন তরুণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের ঝানু ও জ্যেষ্ঠ রাজনীতিবিদেরা তখন বাংলাদেশের এই ৪১ বছর বয়সী রাষ্ট্রপ্রধানকে প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ব্যাকস্টেজে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ও নাটকীয় ঘটনা আজও বহুল চর্চিত। ​পটভূমি: গঙ্গার পানিবণ্টন চুক্তি ও দিল্লির অস্বস্তি ​প্রেসিডেন্ট জিয়ার এই সফরের ঠিক এক মাস আগে, ১৯৭৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাঁচ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে এই চুক্তিকে বাংলাদেশের একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই, রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি কিংবা পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো ঝানু নেতাদের সামনে বাংলাদেশের এই কূটনৈতিক সাফল্য ভারতের অনেক নীতিনির্ধারকের মনেই এক ...

কোরবানি ইসলাম কি বলে ?

ছবি
ইসলামে কোরবানির পশুর গোশত বণ্টনের ক্ষেত্রে একটি মুস্তাহাব বা উত্তম নিয়ম রয়েছে, যা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায়। কোরবানির গোশত বণ্টনের ভিত্তি হলো কুরআনের এই আয়াত: ‎"অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ, অভাবী ও যাঞ্চাকারীদের আহার করাও।" ‎ (সূরা হজ: ২৮ ও ৩৬) ‎কুরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম গোশত বণ্টনের পদ্ধতিকে তিনটি ভাগে বিন্যস্ত করাকে উত্তম বলেছেন: ‎১. নিজের ও পরিবারের জন্য (এক-তৃতীয়াংশ) ‎কোরবানির গোশতের একটি অংশ কোরবানিদাতা নিজের এবং তার পরিবারের খাওয়ার জন্য রাখবেন। এটি আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করা হয়। ‎২. আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জন্য (এক-তৃতীয়াংশ) ‎একটি অংশ ধনী-দরিদ্র নির্বিশেষে নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের উপহার হিসেবে দেওয়া হয়। এটি সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধি করে। ‎৩. অভাবী ও দরিদ্রদের জন্য (এক-তৃতীয়াংশ) ‎বাকি অংশটি সমাজের অসহায়, অভাবী ও ফকির-মিসকিনদের মধ্যে বণ্টন করা হয়। যাতে ঈদের খুশিতে তারাও শামিল হতে পারে। ‎★কিছু গুরুত্বপূর্ণ বিষয় : ‎*বাধ্যতামূলক নয় : এই তিন ভাগ করাটা '...