পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মীর জাফর

ছবি
  সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। জন্ম,১৬৯১ – ৫ ফেব্রুয়ারি ১৭৬৫ মৃত্যু। তিনি ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব। তার শাসনামল ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠার শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। নবাব সিরাজউদ্দৌলা নদীয়ার পলাশীর কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন। মীর জাফর ছিলেন পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। তার অধীনের সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ না করা ও তার বাংলা-বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা-কে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে, যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হবেন। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঁচ লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড প্রদান করবেন। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত, সিংহাসনচ্যুত ও নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন। কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে তিনি সমর্থ হননি। ১৭৫৮ সালে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানত...

ইতিহাসের নারী খলনায়ক

ছবি
ঘষেটি বেগম বাংলার বিশ্বাসঘাতকতার আরেক নাম।তার বিশ্বাসঘাতকতা,চক্রান্তর শেষ পরিনতি হয়েছিলো  ভয়াবহ।নিদারুন কষ্টে বুড়িগঙ্গাায় নৌকা ডুবিতে প্রাণ হারান ঘষেটি বেগম।জ্বী,আজকে আপনাদের শোনাবো ঘষেটি বেগমের কাহিনি।   নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে মেহের উন নিসা বেগম, ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বড় খালা। ঢাকার নায়েব নাজিম নওয়াজিস মুহম্মদ শাহমাত জংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা নিঃসন্তান হওয়ায় ঘসেটি বেগমের ছোট বোন আমেনা বেগমের ছোট ছেলে ইকরামউদ্দৌলা (সিরাজউদ্দৌলার ছোট ভাই)-কে দত্তক নেন; কিন্তু ইকরামউদ্দৌলা তরুণ বয়সে গুটিবসন্তে মারা যান। ছেলের শোকে নওয়াজিস মারা গেলে ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে স্বামীর কাছ থেকে প্রচুর সম্পদ পান। ঘসেটি বেগম চেয়েছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পর তাঁর দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসাতে; কিন্তু নবাব আলীবর্দী খাঁর ইচ্ছায় সিরাজউদ্দৌলা ক্ষমতায় আরোহণ করেন। ঘসেটি বেগম তা মেনে নিতে পারেননি। তাই তিনি সেনাপতি মীরজাফর, ব্যবসায়ী জগৎ শেঠ ও উমিচাঁদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেন এবং ইংরেজদের সঙ্গে হাত মিলি...