পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সেরা কিছু বইমেলা

ছবি
প্রকাশনা শিল্পে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বইমেলা৷ কেনা-বেচার পাশাপাশি এসব মেলায় জ্ঞান, সৃজনশীলতার বহিঃপ্রকাশ ও সম্মিলন ঘটে৷ ছবিঘরে বিশ্বের সেরা এবং বড় বইমেলাগুলোর কথা তুলে ধরা হলো৷ ফ্রাঙ্কফুর্ট বইমেল বিশ্বের সবচেয়ে বড় বইমেলা এটি৷ সবচেয়ে বড় বইয়ের বাণিজ্য মেলাও৷ কিন্তু এই মেলায় পাঠকরা বই কিনতে পারেন না৷ তবে বইয়ের সত্ত্ব বিক্রি হয় এখানে৷ প্রকাশকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই মেলা৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় সবচেয়ে বেশি পর্যটক যান৷ পাঁচদিনব্যাপী চলে এই মেলা৷বই প্রকাশকদের জন্য সাড়ে পাঁচশ’ বছরের ইতিহাসসমৃদ্ধ এই মেলার মতো মিলনমেলা আর কোথাও নেই৷ লন্ডন বইমেলা গত অর্ধ শতক ধরে প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়৷ মেলাটি মূলত ছোট প্রকাশনা সংস্থাগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ৷ ইউরোপে ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরই এর অবস্থান৷ গত কয়েক বছর ধরে অলিম্পিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মেলাটি৷ এর আগে লন্ডনের বিভিন্ন স্থানে আয়োজন করা হতো৷  বুকএক্সপো অ্যামেরিকা বা বিইএ যুক্তরাষ্ট্রের বৃহত্তম বার্ষিক এই বইমেলা চারদিন ধরে চলে৷ প্রতি বছর এর স্থান পরিবর্তন হয়, অর্থাৎ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এই মেলার আয়োজন হয়, যা বিশ্বের...