পোস্টগুলি

জানুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একাত্তরে দখলদ্বার সরকারের সমর্থনে ঢাকায় ৫৫ জন বুদ্ধিজীবীর বিবৃতি

ছবি
  ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয় মিছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাত থেকে তৎকালীন পাকিস্তান সৈন্য বাহিনী পূর্ব বাংলায় গণহত্যায় লিপ্ত হয়ে বিশেষ করে ঢাকায় বেশ কিছু সংখ্যক শিক্ষক- বুদ্ধিজীবীকে হত্যা করে । হানাদার সরকারের আরোপিত সেন্সরের বেড়াজাল ভেদ করে বুদ্ধিজীবী হত্যার খবরাখবর বিশ্বের পত্র-পত্রিকায় প্রকাশিত এবং বেতার টিভিতে প্রচারিত হলে পাশ্চাত্য দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । এ ধরনের এক পরিস্থিতিতে ফৌজি প্রেসিডেন্ট ইয়াহিয়ার সরকার আলোচ্য হত্যাকাণ্ডের প্রতিবাদের সিদ্ধান্ত গ্রহণ করে । এরই জের হিসাবে একাত্তরের মে মাস নাগাদ ৫৫ জন বাঙালি বুদ্ধিজীবীর স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি বিদেশের সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে এবং দেশীয় সংবাদপত্রে বিবৃতি হিসাবে প্রকাশের ব্যবস্থা করা হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে প্রকাশিত এই বিজ্ঞাপনের শিরোনাম ছিল " A Statement By East Pakistan Scholars and Artistis." উপরম্ভ করাচীর সাইফি প্রিন্টার্স-এ ইংরেজি ভাষায় মুদ্রিত নয় পৃষ্ঠার এই প্রতিবেদন পুস্তকাকারে প্রকাশ করে বিভিন্ন দূতাবাস ছাড়াও দেশ-বিদেশে বিতরণ করা হয় । এরই পাশাপাশি আলোচ্য বিবৃতিটি স্থা...