লাখ টাকার ক্ষতি, হায় প্রণোদনা
লাখ টাকার ক্ষতি...
মনে হয় হবে কোন গতি
প্রণোদনা অর্থ :
উদ্দীপনা; কর্মপ্রেরণা; কোনো কাজ করার উৎসাহ; অনুপ্রেরণা;.
ব্যবসায়ে মন্দা বা সঙ্কটকালে সরকার সুদের হার কমিয়ে বা ভর্তকি দিয়ে কিংবা সরাসরি অনুদানের মাধ্যমে প্রণোদনা দিয়ে থাকে। সব কিছু ঠিকই আছে তবে আমাদের প্রকাশনা সেক্টরের যে অবস্থা সহজ শর্তে যতই প্রণোদনা আসুক তা ফেরত দেবার মত ব্যবস্থা আমাদের নেই। প্রণোদনা দিয়ে বই মুদ্রণ করে কার কাছে তা বিক্রি করবো আবার সে বই ঘরের ভেতরই গুদামজাত করে রাখতে হবে। আমাদের সহজ-সরল কোন কিছুই দরকার নেই সরকারের বিভিন্ন প্রকল্প সেখানে যত বেশি বেশি বই ক্রয় করা হয় সে ব্যবস্থা করতে হবে। সেই বই যেন প্রতিটি প্রকাশনার কাছ থেকে সমবন্টনের মাধ্যমে ক্রয় করা হয় তা তদারকী করতে হবে। বই বাছাই কমিটিতে যেনো কোন প্রকাশকের হস্তক্ষেপ করার ক্ষমতা না থাকে সে ব্যবস্থা করতে হবে এবং কমিটিতে যারাই থাকবেন তারা যেনো সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখে সেদিকে নজর দিতে হবে। আমাদের কোন ঔষুধ বা গার্মেন্টস সেক্টরের মত পন্য নয় যে পরে থাকলও পরে তা বিক্রি করা যাবে। কারন যতক্ষন কাগজ সাদা থাকে ততক্ষন উহার অনেক মূল্য কিন্তু কোন কিছু মুদ্রণের পর তা যদি না চলে তবে তা ঠোঙা হয়ে যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন