বইমেলা


বইমেলা থেকে আসলে আমাদের আর কি পাওয়ার আছে। আমাদের এই পূর্ববঙ্গে প্রথম বইমেলা হয় সেই ১৯৬৪ সালে সে হিসাব করলে বাংলাদেশে মেলার যে ইতিহাস ৫৭ বছরে পা দিয়েছে। তারও বিশ বছর আগে ১৯৪৪ সালে নওরোজের যাত্রা শুরু হয় যা এখন তিন প্রজন্মের হাত ধরে ৭৭ বছরে পা দিয়েছে। আবার মেলা শুরুর সাত বছর পর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আগামী ২৬ মার্চ ২০২১ স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি আমরা পালন করবো। একবার ভেবে দেখুন হিসেব কষে দেখলে আমরা এই মেলাকে আমরা অনেক কিছু দিয়েছি কিন্তু আমাদের দেয়নি কিছু। ৫৭ বছর আগে যারা মেলা শুরুর সময় থেকে জড়িত তাদেরই কিনা এই মেলা করার জন্য প্রতিবার পরিক্ষা দিতে হয়। আবার যারা আমাদের হাত ধরে এখানে আসলো তারা এখন ঠিক করে দেয় আমি বা আমরা মেলা করার যোগ্যতা রাখি কিনা। দিন বদলায় এটা স্বাভাবিক, কিন্তু এতটা বদলে যাবে ভাবতে অবাক লাগে। যে মেলা নিয়ে আমাদের এত আবেগ সেই মেলা এখন আমাদের ছিটকে ফেলতে চায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ল্য দোজিয়েম সেক্স/দি সেকেন্ড সেক্স/শি লিঙ্গ

শহীদ জিয়ার জীবন রাজনৈতিক আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ / সুশোভন ইফতেখার শাওন

সময় এসেছে বইমেলা নিয়ে ভাববার