মা
যেকোনো মানুষের জীবনের বাবা মা এর ভূমিকা অনসীকার্য. মা এর ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, নেই কোনো মলিনতা যেকোনো পরিস্থিতি হোক না কেন মায়েরা সবসময় তাদের সবকিছু বিলিয়ে দেয়।
মা ‘শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি ; এক অনাবিল শান্তি । তবে পরিস্থিতির বিপাকে পড়ে যাদের মা ছাড়া জীবন যাপন করতে হয় তাদের মতো অসহায় এবং দুর্ভাগা মানুষ বুঝি আর হয় না । মা ছাড়া জীবন এককথায় শুষ্ক মরুভূমির মতো , জলহীন সমুদ্রের মতো ও বায়ুহীন প্রকৃতির মতন । মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। আর সেই মা ‘কে ছাড়া যখন থাকতে হয় তখন এক মুহূর্তও হয়ে ওঠে দুর্বিষহ ; শ্বাসরুদ্ধকর ।
মা বিহীন শূন্য হৃদয়ে এ জগৎ সংসার যেন এক নিমেষেই হয়ে যায় অন্ধকার । বিষণ্নতায় ব্যাকুল মন বোবাকান্না করে নিভৃতে। আসলে মায়ের স্থান একমাত্র মা ছাড়া কেউই পূরণ করতে পারে না । মায়ের মমতা তার সন্তানের প্রতি একই রকম থাকে আজীবন কাল ধরে । আবার কিছু মনুষ্যত্বহীন ব্যক্তি আছে যারা মাকে কাছে পেয়ে ও দূরে সরিয়ে রাখে নিজেদের স্বার্থে ; সেই মায়েদের তখন স্থান হয় বৃদ্ধাশ্রমে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন